NABO NEWS24
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় পরিবারের মামলা

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মুছাব্বিরকে প্রথমে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন।

এ হত্যার ঘটনায় নিহত মুছাব্বিরের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলমান।

হত্যার প্রতিবাদে ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ দেখা দেয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/08/newsid-1883/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ