NABO NEWS24
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ণ

জকসু নির্বাচনে শিবিরের জয়, জামায়াত আমিরের অভিনন্দন

লেখক: নব নিউজ ডেক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে জয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। 

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ফলাফল

সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫,৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫,৪৭৫ ভোট পেয়ে জয়ী। ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,২০৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ৫,০২০ ভোট নিয়ে বিজয়ী। তার প্রতিদ্বন্দ্বী তানজিল পেয়েছেন প্রায় ৩,৯৪৪ ভোট।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, আইন ও মানবাধিকার, আন্তর্জাতিক বিষয়কসহ অনেক সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। মোট ২১ পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে এ প্যানেল।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।এ জয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই বিজয় ক্যাম্পাস রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/education/2026/01/08/newsid-1876/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ