রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মোসাব্বির।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার কাবাবের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আবু সুফিয়ান নামে আরেক ব্যক্তি। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। আজিজুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/07/newsid-1866/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ