চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) জাতীয় সংসদ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, উভয় প্রার্থীই মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করেছেন। তাদের দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা বেড়েছে। সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় সাতকানিয়া ও লোহাগাড়ার সাধারণ মানুষ ভোটের মাঠে প্রার্থীদের কর্মসূচি ও প্রতিশ্রুতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/01/05/newsid-1820/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ