NABO NEWS24
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

লেখক: নব নিউজ ডেক্স

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা নথিপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সারজিস আলম।জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে আসন সমঝোতার ফলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সারজিস আলমকে সমর্থন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান ইকবাল হোসাইন।

জামায়াত নেতা ইকবাল হোসাইন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জোট প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।মনোনয়ন বৈধ হওয়ার পর সারজিস আলম বলেন, ‘আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তিমুক্ত নির্বাচন চাই।

২০২৪ সালের অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই তাঁর প্রধান উদ্দেশ্য।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/03/newsid-1776/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ