NABO NEWS24
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ণ

নতুন বছরে আত্মোপলব্ধি ও সিদ্ধান্তের কথা জানালেন ভাবনা

লেখক: নব নিউজ ডেক্স

বিনোদন জগতের ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী। সামাজিক মাধ্যমে তিনি সবসময়ই সক্রিয়—ক্যারিয়ারের খবরাখবরের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি, সমাজের আলোচিত ইস্যু কিংবা নিজের মতামত খোলাখুলি শেয়ার করেন।

এবার পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৬-এ পা রেখে এক দীর্ঘ পোস্টে নিজের গভীর অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

ভাবনা লিখেছেন, “আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গভীরভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, ভয়ংকর রকমের অপমান ও মিথ্যা খবরের জয়জয়কার দেখেছি। এ বছরই টের পেয়েছি—সত্যিকারের আপনজন আসলে কারা।”

তিনি আরও যোগ করেন, “অনেক বছর ধরে হয়তো আপনি একটা মৃত গাছে পানি দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই গাছ জীবন্ত হচ্ছে না। ঠিক তেমনি মৃত সম্পর্ককেও টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।” নতুন বছরে নিজেকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাবনা।

তাঁর ভাষায়, “এ বছর আমি সিদ্ধান্ত নিয়েছি—অনেক হয়েছে। আমি আমাকে সবার আগে রাখব। আমি আর কোনো মিথ্যার সঙ্গে থাকব না। আমি আর ব্যবহার হব না কারও ভনিতার জন্য। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেব না, যে আমাকে মূল্যায়নই করবে না।”

অভিনেত্রী জানান, তিনি ক্যারিয়ারে একাই এ পর্যন্ত এসেছেন। “ আমি আমার অসহায়ত্ব, কষ্ট ও আমার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় জনসমক্ষে বিক্রি করতে চাই না। আমি অনেক ধৈর্যশীল মানুষ। তাই আমার ধৈর্য, চিন্তা ও উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।”

ভাবনা আরও লেখেন, “কারও অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চাই। আমি জানি, সত্যের জয় হবে। আমার শিল্পীজীবনের সবচেয়ে বড় শক্তি হলো সত্য। আমি সৎ ও সততার সঙ্গে কাজ করি। শেষে অনুভব করি—আমার জন্য আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ চাই না।”

পোস্টের শেষে তিনি বলেন, “আমার দর্শকরাই আমার শক্তি, আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্য ও সুন্দরের সঙ্গে।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/01/03/newsid-1760/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ