NABO NEWS24
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ

স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

লেখক: নব নিউজ ডেক্স

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র হলফনামায় স্বাক্ষরের তারিখে গরমিল থাকার কারণে বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত নেন।

তিনি জানান, এই আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার সুযোগ রয়েছে। এর আগে একই আসনে জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় তিনি আসামি এবং পলাতক।

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী) এবং মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

উল্লেখ্য, বগুড়া-২ (৩৭ নম্বর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া বাতিল হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/02/newsid-1747/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ