NABO NEWS24
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ণ

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

লেখক: নব নিউজ ডেক্স

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) এ দোয়া মাহফিলে অংশ নেন অসংখ্য মুসল্লি এবং সাধারণ মানুষ।

দোয়ার শুরুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। এরপর তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করা হয় যেন তিনি তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এ শোক ঘোষণা করা হয়েছে। শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/02/newsid-1741/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ