NABO NEWS24
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

লেখক: নব নিউজ ডেক্স

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানান জাইমা রহমান ও পরিবারের সদস্যরা। তারা স্থির ও শান্তভাবে দীর্ঘক্ষণ মোনাজাতে অংশ নেন।

জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ অন্য নিকটাত্মীয়রা। মোট ২০ জন পরিবারের সদস্য সকাল সাড়ে ১০টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান এবং ১০:৪০ মিনিটের দিকে ফিরে যান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া ইন্তেকাল করেন। ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/02/newsid-1723/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ