NABO NEWS24
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ণ

ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানী ঢাকায় শীতের দাপট আরও বেড়েছে। সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রকোপ। ভোর থেকেই কুয়াশার ঘন চাদরে ঢেকে যায় পুরো শহর, যা জনজীবনকে করে তুলেছে বিপর্যস্ত।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার দেখা মেলে। এতে অনেক স্থান অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম থাকলেও, যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক স্তরের গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামলানো কঠিন হয়ে উঠেছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/2026/01/02/newsid-1717/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৭-২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ