NABO NEWS24
প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনে নতুন বর্ষবরণ

লেখক: নব নিউজ ডেক্স

বিশ্বজুড়ে নতুন বছর ২০২৬-কে বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয়েছে। আতশবাজির ঝলমলে আলোয় রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে বিভিন্ন শহরে। সময়ের পার্থক্যের কারণে দেশে দেশে ভিন্ন ভিন্ন সময়ে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়েছে।

প্রথমে নতুন বছরে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপ। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির চমকপ্রদ প্রদর্শনীর মধ্য দিয়ে খ্রিষ্টীয় নববর্ষকে অভ্যর্থনা জানানো হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে জাঁকজমকপূর্ণ উদ্‌যাপন হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকহামলার ঘটনায় হতাহতদের স্মরণ করে।

সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জায় ‘শান্তি ও একতা’র বার্তা প্রদর্শিত হয়। এর মধ্যে দিয়ে শান্তির আহ্বান জানানো হয়। হারবারে আতশবাজির অপূর্ব দৃশ্য উপভোগ করতে লাখো মানুষ জমায়েত হয়েছিলেন। নিরাপত্তার স্বার্থে শহরজুড়ে হাজার হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়, যা অস্ট্রেলিয়ায় বিরল দৃশ্য।

চীনেও নতুন বছর উদ্‌যাপন হয়েছে উৎসাহ-উদ্দীপনায়। রাজধানী বেইজিংয়ে ঢাক-ঢোলের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। একটি বড় মন্দিরের সামনে হাজারো মানুষ জড়ো হন, যেখানে রঙিন আলোকসজ্জা তাদের ওপর ঝলমল করে উঠছিল।

এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়াতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/01/01/newsid-1695/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ