ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী ভুল করে গণমাধ্যমে পাঠিয়েছে বিএনপি।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী গণমাধ্যমে পাঠানো হয়। বাণী দুটি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো হয়েছিল।
তবে মধ্যরাতে আরেকটি মেইলের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান যে, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর ভুলবশত তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
একই মেইলে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যম থেকে বাণী দুটি প্রত্যাহার করা হলো এবং তা প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/01/newsid-1689/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ