NABO NEWS24
প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ

হলফনামায় তারেক: কোনো কার্যকর মামলা নেই, সম্পদ প্রায় ২ কোটি টাকা

লেখক: নব নিউজ ডেক্স

তারেক রহমানের হলফনামা: ৭৭ মামলার অধিকাংশ খারিজ, বর্তমানে কোনো কার্যকর মামলা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী তারেক রহমান জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৭৭টি মামলা হয়েছিল। এর অধিকাংশ মামলায় তিনি আদালত থেকে খালাস পেয়েছেন অথবা মামলাগুলো খারিজ হয়ে গেছে। তার জানামতে বর্তমানে তার বিরুদ্ধে কোনো কার্যকর মামলা বিদ্যমান নেই।

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিদেশে অবস্থানরত এই নেতার হলফনামা থেকে তার বর্তমান সম্পদেরও একটি চিত্র পাওয়া যায়। হলফনামায় তারেক রহমানের প্রধান অস্থাবর সম্পদ হিসেবে দেখানো হয়েছে ব্যাংক আমানত ও শেয়ার।

বিস্তারিত তথ্য অনুযায়ী নগদ ও ব্যাংক জমা ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, শেয়ার বন্ড ও সঞ্চয়পত্র ৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ টাকা, তালিকাভুক্ত কোম্পানিতে শেয়ার ৪৫ লাখ টাকা, অ-তালিকাভুক্ত কোম্পানিতে শেয়ার ১৮ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য শেয়ার ৫ লাখ টাকা, এফডিআর ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা, অন্যান্য আমানত ১ লাখ টাকা।

স্বর্ণ ও মূল্যবান ধাতুর গহনা ২ হাজার ৯৫০ টাকা এবং আসবাবপত্র ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষি-অকৃষি জমি এবং আবাসিক ভবন। অকৃষি জমি ২.১ একর ও ১.৪ শতাংশ যার অর্জনকালীন মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা, আবাসিক বাণিজ্যিক ভবন ২.৯ শতাংশ জমির ওপর যা উপহারপ্রাপ্ত এবং মূল্য অজানা, স্ত্রীর নামে যৌথ মালিকানায় জমি ১১১.২৫ শতাংশ যার মূল্য অজানা এবং যৌথ মালিকানায় দোতলা ভবন ৮০০ বর্গফুট যার মূল্যও অজানা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/01/newsid-1686/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ