NABO NEWS24
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ণ

বিকেলে জামায়াত জোটের জরুরি সংবাদ সম্মেলন

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জোট সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে। এ ছাড়া নতুন কয়েকটি দলের যুক্ত হওয়া এবং প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হবে। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আট দলের এই জোট জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই গুঞ্জন উঠেছে যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টিসহ আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হতে পারে।

আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া নিয়ে এনসিপিতে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন। এ ছাড়া আরও কয়েকজন নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এনসিপির একাংশ জামায়াতের সঙ্গে জোটকে আদর্শের সঙ্গে সাংঘর্ষিক মনে করছে।

নির্বাচনী জোট গঠনের এই তৎপরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠকে আরও উত্তপ্ত করে তুলেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/28/newsid-1589/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ণ