NABO NEWS24
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

গত শনিবার রাতে পদত্যাগপত্রে সই করেন তিনি এবং ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে চিঠিতে। এরপর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মো. আসাদুজ্জামান। দল থেকে ইতোমধ্যে মনোনয়নও পেয়েছেন তিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। নিয়োগের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/28/newsid-1582/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ