NABO NEWS24
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ণ

এভারকেয়ারে খালেদা জিয়া আইসিইউতে, অবস্থার অবনতি

লেখক: নব নিউজ ডেক্স

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময়। তিনি একটি ক্রান্তিকাল অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহিদ বলেন, তার অবস্থার উন্নতি হয়েছে বলা যাবে না। অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

তিনি জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। এ কারণে তাকে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এতে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড নিয়মিত তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন।

এদিকে, দীর্ঘ নির্বাসন শেষে সম্প্রতি দেশে ফেরা তারেক রহমান শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে মাকে দেখতে হাসপাতালে যান। দুই ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে রাত প্রায় ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে দেশে ফেরার পরপরই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার ও দলীয় নেতারা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/28/newsid-1576/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ