NABO NEWS24
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর

লেখক: নব নিউজ ডেক্স

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত সিলেটে। আসরের ফাইনাল ম্যাচ আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।

চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্ট। প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহারণ ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল ২০২৫–২৬ : ম্যাচ সময়সূচি

তারিখম্যাচভেন্যুসময়
২৬ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ৩টা
২৬ ডিসেম্বর ২০২৫নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালসসিলেটসন্ধ্যা ৭:৪৫
২৭ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ১টা
২৭ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
২৯ ডিসেম্বর ২০২৫রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
৩০ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালসসিলেটবেলা ১টা
১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্সসিলেটসন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ২টা
২ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস vs রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামবেলা ১টা
৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানসচট্টগ্রামবেলা ১টা
৬ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস vs রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
৮ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ২টা
৯ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানসচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ১টা
১১ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
১২ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেসঢাকাবেলা ১টা
১৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্সঢাকাবেলা ২টা
১৬ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালসঢাকাবেলা ১টা
১৭ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬এলিমিনেটরঢাকাবেলা ১টা
১৯ জানুয়ারি ২০২৬১ম কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬২য় কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬ফাইনালঢাকাসন্ধ্যা ৭টা

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2025/12/26/newsid-1526/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ