NABO NEWS24
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ণ

চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য ‘ইরোটিকা’ কনটেন্টের সুবিধা আসছে

লেখক: নব নিউজ ডেক্স

বিশ্বের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও উন্মুক্ত ও বৈচিত্র্যময় কনটেন্ট তৈরির পথ খুলে যাচ্ছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি জানিয়েছেন, খুব শিগগিরই একটি আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ইরোটিকা ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অল্টম্যান বলেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চান তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটে চ্যাটবটকে আরও মানুষের মতো প্রতিক্রিয়া দিতে সক্ষম করা হবে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে বটের সঙ্গে আরও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আলাপ করতে পারবেন।তিনি আরও উল্লেখ করেন, আগে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগের কারণে চ্যাটজিপিটিকে অনেকটা সীমাবদ্ধ রাখা হয়েছিল। এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল এবং নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এখন নতুন প্রযুক্তি ও টুলসের সাহায্যে ঝুঁকি কমিয়ে নিরাপদে কিছু সীমাবদ্ধতা তুলে নেওয়া সম্ভব হয়েছে।

চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটিতে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছিল। কারণ কিছু ব্যবহারকারী চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক গড়ে তুলছিলেন। যুক্তরাষ্ট্রে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় তার পরিবার ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করে।

অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি আত্মহত্যার পদ্ধতি জানিয়েছে এবং সুইসাইড নোটের খসড়া পর্যন্ত লিখে দিয়েছে।এই নতুন পরিবর্তনের ফলে চ্যাটজিপিটির ব্যবহারকারী অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। তবে নিরাপত্তা, নৈতিকতা এবং মানসিক স্বাস্থ্যের প্রশ্ন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/science-technology/2025/12/26/newsid-1510/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ