NABO NEWS24
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ

ঘন কুয়াশায় বিমান চলাচল বিপর্যস্ত: শাহজালালে পাঁচ ফ্লাইট কলকাতায় ডাইভার্ট

লেখক: নব নিউজ ডেক্স

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ না করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নেমেছে।

রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, কুয়েত এয়ারওয়েজের কুয়েত থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট (যার একটি দাম্মাম থেকে এসেছে) ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়।একই কুয়াশার প্রভাবে আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়।

এর মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আগত ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আগত ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইট।রহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বৃহস্পতিবার রাতের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক ও অভ্যন্তরীণ নৌপথের যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং দৃশ্যমানতা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/2025/12/26/newsid-1501/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ