NABO NEWS24
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ণ

দেশে আসার পরবর্তী দুই দিনে যেসব কর্মসূচি তারেক রহমানের

লেখক: নব নিউজ ডেক্স

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণের কথা রয়েছে।

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি, সঙ্গে থাকবেন স্ত্রী ও মেয়ে।বিমানবন্দরে পৌঁছানোর পর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন মা খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে গুলশানের বাসভবনে ফিরবেন তারেক রহমান। পরের দিনগুলোতেও তার ব্যস্ত সূচি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন, তারপর জাতীয় স্মৃতিসৌধে যাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করবেন, জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন এবং ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে উৎসাহের জোয়ার বইছে। সারা দেশ থেকে লাখো নেতাকর্মী ঢাকায় জড়ো হচ্ছেন তাকে বরণ করে নিতে। বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মার্কিন দূতাবাসও সতর্কবার্তা জারি করেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/24/newsid-1466/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ