যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ব্রিস্টল টাউনশিপে সিলভার লেক নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে ২৩ ডিসেম্বর ২০২৫ বিকেলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে যার ফলে ভবনের একাংশ ধসে পড়ে এবং আগুন লেগে যায়। সর্বশেষ ২৪ ডিসেম্বর সকাল পর্যন্ত কমপক্ষে ৯জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ১২ জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীদের মই ব্যবহার করতে হয়েছে। প্রথমে কয়েকজন নিখোঁজ ছিলেন কিন্তু উদ্ধার অভিযান শেষে কর্তৃপক্ষ জানিয়েছে সব বাসিন্দাদের হিসাব পাওয়া গেছে। বিস্ফোরণের কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাস লিকের সন্দেহ করা হচ্ছে কারণ গ্যাসের গন্ধ পাওয়ার পর ইউটিলিটি কোম্পানি পেকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তাদের সামনেই বিস্ফোরণ ঘটে।তদন্ত চলছে।
গভর্নর জশ শাপিরো এই ঘটনাকে বিপর্যয়কর বলে উল্লেখ করেছেন এবং প্রথম সাড়াদানকারীদের প্রশংসা করেছেন। অগ্নিনির্বাপক প্রধান কেভিন ডিপোলিটো জানিয়েছেন উদ্ধারকারীরা জানালা সিঁড়ি এবং লিফট শ্যাফট দিয়ে বাসিন্দাদের বের করে এনেছেন এমনকি একজন পুলিশ অফিসার দুজনকে কাঁধে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। বেসমেন্টে আটকে পড়াদেরও উদ্ধার করা হয়েছে।
ক্রিসমাসের ঠিক আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2025/12/24/newsid-1453/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ