সোমবার (২২ ডিসেম্বর) সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের লাল মিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পূর্বধলা থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে লাল মিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।
তল্লাশিকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে থাকা ১০টি পুরোনো কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/22/newsid-1399/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ