NABO NEWS24
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

লেখক: নব নিউজ ডেক্স

ইন্দোনেশিয়ায় একটি বাস দ্রুতগতিতে চলতে গিয়ে মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির কেন্দ্রীয় জাভা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাওয়া বাসটি হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বেশ দ্রুত গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে মোট ৩৪ জনকে সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বাকি আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সেমারাং শহরের হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা মৃতদেহ ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন। ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে।

দেশটিতে পুরোনো যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব এবং চালকদের দ্বারা নিয়মিত গতিসীমা ও অন্যান্য সড়ক নিয়ম লঙ্ঘনের কারণে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2025/12/22/newsid-1380/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ