NABO NEWS24
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ণ

সংসদ প্লাজায় পৌঁছেছে ওসমান হাদির লাশ

লেখক: নব নিউজ ডেক্স

শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজায় শরিক হতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখন লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে মরদেহবাহী গাড়িটি সেখানে পৌঁছালে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। খামারবাড়ি থেকে আসাদগেট পর্যন্ত বিস্তৃত এই বিশাল জনস্রোত সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ হিমশিম খেতে হচ্ছে।

শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল সম্পন্ন করা হয়। এরপরই তার মরদেহ জানাজার জন্য সংসদ ভবন এলাকায় নিয়ে আসা হয়। দেশের এই বীর সন্তানকে শেষ বিদায় জানাতে ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ সংসদ ভবন ও হাসপাতাল এলাকায় ভিড় করতে শুরু করেন। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/20/newsid-1334/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ