NABO NEWS24
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ণ

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাসায় নিচ্ছেন চিকিৎসা

লেখক: নব নিউজ ডেক্স

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসকের নির্দেশ অনুযায়ী তিনি আপাতত পূর্ণ বিশ্রামে থাকবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/20/newsid-1331/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ