NABO NEWS24
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ণ

মাদারগঞ্জে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

লেখক: নব নিউজ ডেক্স

“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মাদারগঞ্জের আঃ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাটি তত্ত্বাবধান করেন কিশোর কণ্ঠ জামালপুর জেলা প্রতিনিধি সালমান ফারসী। সার্বিক পরিচালনায় ছিলেন কিশোর কণ্ঠ মাদারগঞ্জ উপজেলা শাখার রমজান আলী।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, হলি মিশনের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং পরিচালক আতিকুর রহমান সেলিম।

এ সময় মাদারগঞ্জ কিশোর কণ্ঠ প্ল্যাটফর্মের মাহমুদুল হাসান, ইয়াসিন আরাফাত, আইয়ুব সরকার, আরিফ হোসেন, আশিকুর রহমান, শেখ রনি ও রাকিব হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সাধারণ গ্রেডে উত্তীর্ণদের মাঝে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2025/12/19/newsid-1310/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ