NABO NEWS24
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ণ

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেতা অপু

লেখক: নব নিউজ ডেক্স

বিশ্ববিদ্যালয়ের করিডোরে শুরু হয়েছিল অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদপাঠিকা মমরেনাজ মোমের প্রেম, স্বপ্ন এবং প্রতিশ্রুতি। সেই সম্পর্ক পরিণতি পেয়েছিল বিয়েতে এবং গড়ে উঠেছিল তাদের সংসার। তাদের ভালোবাসার গল্প একসময় রূপকথার মতোই ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই রূপকথার পাতায় ফাটল ধরে। জানা যায়, দীর্ঘদিন আগেই ভেঙে গেছে তাদের সংসার। চমকপ্রদ তথ্য হলো, প্রায় ছয় বছর আগেই দু’জনের সিদ্ধান্তে এই ঘর ভেঙেছিল।

সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কথা চিন্তা করে তাঁরা এই সিদ্ধান্ত গোপন রেখেছিলেন। অবশেষে অভিনেতা অপু তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিচ্ছেদের খবরটি নিজেই প্রকাশ করলেন।

এ বিষয়ে নিজের পোস্টে অপু লিখেছেন, “অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম।” তিনি আরও জানান, এই গোপনীয়তা দুজনের জন্যই খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই “খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।” অভিনেতার এই পোস্ট প্রকাশের পর তাঁর ভক্তদের মন ভাঙে। পোস্টটি দেওয়ার পর সাময়িক সরিয়ে রেখেছিলেন অভিনেতা।

জানা গেছে, অপু ও মমরেনাজ মোমের সংসারে এক ছেলে রয়েছে, যে অপুর সঙ্গেই থাকবে বলে স্থির হয়েছে।

অভিনয়ে এসে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন রাশেদ মামুন অপু। তিনি নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় করছেন এবং সম্প্রতি শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2025/12/15/newsid-1181/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ