অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দ লাভ করেছেন। আজ শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর পরিবারে নতুন অতিথির আগমনের খবরটি নিশ্চিত করেন। মেয়ের নাম রাখা হয়েছে ‘আনায়া’।
জানা গেছে, অপূর্বের স্ত্রী শাম্মা দেওয়ান নিউইয়র্কের বেলাভ্যু হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিজের ফেসবুক পোস্টে নবজাতকের হাতের একটি ছবি জুড়ে দিয়ে অপূর্ব আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের মেয়ের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।”
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের ঠিক চার বছর পর এই দম্পতির কোল আলো করে এলো মেয়ে আনায়া। এর আগে, অপূর্বের প্রথম সংসারে (নাজিয়া হাসান অদিতি) আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2025/12/14/newsid-1149/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ