NABO NEWS24
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা; গাড়িবহর নিয়ে শোডাউন

লেখক: নব নিউজ ডেক্স

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন। ১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এই অভিযান পরিচালনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি যথাসময়ে পরিশোধ করেছেন।

উল্লেখ্য যে, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় প্রবেশকালে লোহাগাড়া বটতলী স্টেশনে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সাইফুল ইসলাম জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তাঁর সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/14/newsid-1146/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:২০ পূর্বাহ্ণ