NABO NEWS24
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ণ

হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান

লেখক: নব নিউজ ডেক্স

অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বেশ নজরকাড়া। সদ্যই হাতে আপেল ও নতুন আউটলুক নিয়ে বেশ আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া।

সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি তুলে ধরলেন ভক্তদের মাঝে।

শুক্রবার জয়া আহসান তার ফেসবুক থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু উল্লেখ করেন— ‘শীতদুপুর।’ ছবিতে দেখা যায়, তিনি রীতিমতো ঘরোয়া, নো মেকআপ লুকে রয়েছেন। কয়েকটি সেলফিতে তাকে দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা যাচ্ছে; কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠেছে।

অভিনেত্রীর এই পোস্টটি তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; অনেকেই তার এই স্বাভাবিক, রোদমাখা লুকের প্রশংসা করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2025/12/13/newsid-1123/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ