NABO NEWS24
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ণ

তারেক রহমান কবে ফিরছেন জানালেন মির্জা ফখরুল

লেখক: নব নিউজ ডেক্স

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

মহাসচিবের ঘোষণা ও উচ্ছ্বাস

ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে… তিনি আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন।”

তিনি আরও বলেন, “আমরা দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি।” মির্জা ফখরুল আশা প্রকাশ করেন যে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে “গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে।”

উল্লেখ্য যে, সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলায় তার সাজার রায় বাতিল এবং আইনি প্রক্রিয়ায় খালাস পাওয়ার মধ্য দিয়ে তার দেশে ফেরার পথ সুগম হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর তারেক রহমানের দেশে ফেরার এই ঘোষণা আসলো। বিএনপি ইতোমধ্যে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে প্রথমবারের মতো প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সরকার বিশেষ নিরাপত্তা দেবে বলে বিএনপি নিশ্চয়তা পেয়েছে। তিনি গুলশানের ‘ফিরোজা’সহ আরও একটি বাসায় অবস্থান করবেন।

দলের নেতাকর্মীরা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বলে মনে করছেন এবং তারা ২৫ ডিসেম্বর তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/13/newsid-1120/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ