NABO NEWS24
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ণ

হাদির সর্বোত্তম চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

লেখক: নব নিউজ ডেক্স

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৯টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস টেলিফোনে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে কথা বলেন। এই ফোনালাপের বিষয়ে পরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোন কলে প্রধান উপদেষ্টা হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত বলে জানান। তিনি হাদির ভাইকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা বলেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হবে।

একই সঙ্গে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে প্রধান উপদেষ্টা কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন।

প্রফেসর ইউনূস হাদির দ্রুত আরোগ্য কামনা করে বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/13/newsid-1118/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ