NABO NEWS24
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ণ

‘গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া ভাট

লেখক: নব নিউজ ডেক্স

সৌদি আরবের জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই পুরস্কারটি দেওয়া হয় অভিনেত্রীকে। চলমান এই উৎসবের এক গালা ডিনারে তিনি এই বিশেষ সম্মাননা লাভ করেন। গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড পেয়ে আলিয়া ভাট উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি জানান, বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি হলো গোল্ডেন গ্লোবস, আর এর অংশ হতে পেরে তিনি আনন্দিত।

আলিয়া বলেন, “গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।”

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে। এই প্রদর্শনীতে আলিয়ার ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে তার যাত্রাপথ তুলে ধরা হয়। উৎসবে রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। তার অসাধারণ সৌন্দর্য এবং গ্ল্যামারপূর্ণ সাজ পুরো অনুষ্ঠানের ভেন্যু মাতিয়ে দেয়।

জেদ্দায় আয়োজিত এই জমকালো গালা ডিনারে বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস এবং রিজ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ এবং হেনরি গোল্ডিং-এর মতো অভিনেতারা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2025/12/12/newsid-1111/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ