ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, প্রার্থীর শরীরে ঠিক কোন স্থানে গুলি লেগেছে বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শরিফ ওসমান হাদি এই নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘ঈগল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/12/newsid-1108/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ