NABO NEWS24
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ণ

রাজশাহীতে গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদ; ২০ ঘণ্টা পরও উদ্ধার সম্ভব হয়নি

লেখক: নব নিউজ ডেক্স

রাজশাহীর তানোর উপজেলায় একটি গভীর নলকূপের প্রায় ৫০ ফুট নিচে পড়ে যাওয়ার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটিকে উদ্ধারে তারা ৩৫ ফুট গভীর পর্যন্ত গর্ত তৈরি করেছেন এবং নিচের দিকে নামার চেষ্টা চলছে।

তিনি বলেন, “৩৫ ফুট পর্যন্ত নামার পরও শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প পদ্ধতিতে উদ্ধার অভিযান চালানো হবে।”

এর আগে, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে বাঁচিয়ে রাখতে কূপের ভেতরে অক্সিজেন সরবরাহেরও চেষ্টা করেছেন। পাশাপাশি এস্কেভেটর দিয়ে রাতভর চলে চারপাশের মাটি খননের কাজ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/11/newsid-1066/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ